খবর প্রতিদিন

শান্তিগঞ্জে সারা দেশে বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ ও শান্তি সমাবেশ

সারা দেশব্যাপী বিএনপির হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার(২৯ অক্টোবর) দুপুর ১ টায় শান্তিগঞ্জে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের বিক্ষোভ মিছিল পরবর্তী শান্তিগঞ্জ বাজার পয়েন্টে এক শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। 
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। 
এসময় শান্তির সমাবেশে উপস্থিত ছিলেন, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, পাথারিয়া ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সৈয়দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো: সহিদ মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খান, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক লালন মিয়া, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমেদ,শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমদ, আল মাহমুদ সুহেল,সমিরন দাস সুবির, সাধারণ সম্পাদক নাইম আহমেদ সহ প্রমুখ।


সম্পর্কিত খবর