খবর প্রতিদিন

শান্তিগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

শান্তিগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 
শনিবার (০৪ নভেম্বর) সকাল ১১ টায় 'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে নিয়ে ৫২ তম সমবায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়ক প্রদক্ষিণ করে। পরে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ'র পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা হাসাব কবির, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল সহ প্রমুখ।


সম্পর্কিত খবর