খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার সাদাত বলেছেন আত্মীয়তার সম্পর্ক ভেবেই আমি এ জেলায় কাজ করে যেতে চাই, এখানকার মানুষ খুবই আন্তরিক ও পারস্পরিক আস্তা ও শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন।
সোমবার( ৮ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের সকল দপ্তর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, বিজিবি প্রতিনিধি, এসপি সার্কেল মো: ওয়াজেদ,
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, বীর মুক্তিযোদ্ধা বাবু মনিন্দ্র কিশোর ত্রিপূরা,পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, হেফাজতে ইসলামের সভাপতি মাওনালা হারুনুর রশীদ আজিজী,ইসলামী প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল,এনসিপি'আহবায়ক নুরুল আলম প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, আত্মীয় সম্পর্ক নিয়েই আমি এ জেলায় কাজ করে যেতে চাই,এখানকার মানুষ খুবই আন্তরিক, আপনাদের সুপরামর্শ প্রয়োজন,সকলের সঠিক ও গুরুপ্তপূর্ণ সিদ্ধান্তকে প্রধান্য দেয়া হবে। যেকোন বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় সব সময় উম্মুক্ত থাকবে আপনাদের সেবায়।
এই জেলায় শিক্ষার হার বৃদ্ধির জন্য যা যা করা প্রয়োজন সবই করা হবে বলে জানান।
বক্তরা বলেন,এখানে উৎপাদিত পণ্য যথাযথ ভাবে সংরক্ষণের জন্য হিমাগার স্হাপন, মাটিরাঙা বাজারে কোল ঘেঁষে বয়ে চলা খালের উপর শোভাবর্ধনের জন্য রাস্তা তৈরী,দেশে যে কোন দুর্যোগে মোকাবেলা প্রশাসনের সর্তক অবস্থান ও পার্বত্য এলাকায় অনেক সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর আহবান জানান বক্তরা।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর মাটিরাঙা পৌর সভাপতি মো:আবুল হাশেম,জামায়েত ইসলামীর উপজেলা আমির মাওলানা আবদুল জলিল, হেফাজতে ইসলামের সভাপতি মাওনালা হারুনুর রশীদ আজিজী,ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটিরাঙা উপজেলা সভাপতি মাওলানা মো:দেলোয়ার হোসাইন,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, সকল দপ্তরের কর্মকর্তা, গন্যমান্যব্যক্তিসহ গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।