দেশের খবর

শিবগঞ্জে বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা  অগ্নিস্নানে শুচি হোক ধরা... এসো হে বৈশাখ এসো এসো ” শ্লোগানে বগুড়ার শিবগঞ্জে বাংলা ১৪৩১ বর্ষবরণের নানা অনুষ্ঠান জাকজমক ভাবে পালিত হয়েছে। 

 

বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা ইলিশসহ নানা কর্মসূচি পালনা করা হয়। সকাল ১০টায় এক মঙ্গল শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বর্ষবরণ উপলক্ষে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, সহকারী প্রোগ্রামার মাহফুজার রহমান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী প্রমুখ।

 

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়

একজন নিহত চারজন আহত 

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় জাহানারা (৫০) নামের এক সিএনজি যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আরো চার জন যাত্রী আহত হয়েছে।  রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের রহবল এলাকায় সিএনজি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহানারা বেগম (৫০) গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়কের  রহবল দ্বো-সীমানা নামক স্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের চেক পোস্ট পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজিকে থামানোর জন্য পুলিশ সিগনাল দেয়। সিএনজি না থামিয়ে দ্রুত মোড় ঘুড়িয়ে পিছনে যাওয়ার সময় অপরদিক থেকে  আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী জাহানারা বেগম মারা যায় ও অপর চার যাত্রী গুরুত আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন  গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।



সম্পর্কিত খবর