দেশের খবর

শিবচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার বেলা ১২টার দিক উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকার আড়িয়াল খাঁ নদ থে‌কে মর‌দেহটি উদ্ধার হয়।

পুলিশ জানায়, নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয়রা কলাতলা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মোকতার হোসেন দৈনিক বায়ান্নকে বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ত‌বে তার প‌রিচয় এখ‌নো নি‌শ্চিত হওয়া যায়‌নি।

বায়ান্ন/একে



সম্পর্কিত খবর