দেশের খবর

শৈলকুপায় অবৈধ স’মিলে ইউএনও'র অভিযান, জরিমানা আদায়

ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে গড়ে ওঠা স’মিলে (করাতকল) অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলামের নেতৃত্বে এবং শৈলকুপা থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পৌর এলাকার মালিপাড়া গ্রামে অবস্থিত একটি করাতকলের মালিক খবির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপা পৌরসভার মালিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে খবির উদ্দিন নামের এক ব্যবসায়ী অবৈধভাবে করাতকল বসিয়ে ব্যবসা করছেন। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে করাতকলের নিয়ম অনুযায়ী কোনোরকম বৈধ কাগজপত্র না পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাতকল বিধিমালা ২০১২ এর ১২ ধারায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম বলেন, উপজেলায় বেশ কিছু অবৈধ করাতকল অনেকদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। তাদেরকে লাইসেন্স গ্রহণ অথবা নবায়নের জন্য বাধ্য করার পদক্ষেপ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর