চট্টগ্রাম প্রতিদিন

সম-স্বামিত্ব গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম কনভেনশন হলে শনিবার সকালে সম-স্বামিত্ব গৃহ নির্মাণ সমবায় সমিতির ২০২২-২০২৩ বছরের  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

 

 সম-স্বামিত্ব্য গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব সৈয়দ লেছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল হক , বীর মুক্তিযুদ্ধা আমির কাসেম, প্রাক্তন সমবায় কর্মকর্তা শহীদুল ইসলাম, এডভোকেট আব্দুল মতিন (সদস্য)।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস সহকারী সেলিম ভূইয়া। 

 

সভায় সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ ১২ টি আলোচ্য বিষয় ও সমিতির গত ১বছরের সকল কার্যক্রম তুলে ধরেন। সমিতির ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সনের অডিট ২০২৩-২০২৪ সনের জন্য বাজেট সকল সদস্যদের সামনে তুলে ধরেন।

সভাপতি বলেন, আমরা যাতে খুব শীঘ্রই আমাদের কাঙ্খিত জায়গা ফিরে পাই সেজন্য সার্বিক চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই।  খুব শীঘ্রই আমরা আমাদের জায়গা ফিরে পাবো ইনশাআল্লাহ ।



সম্পর্কিত খবর