দেশের খবর

সরাইলে ইফতার সামগ্রী নিয়ে অসহায়দের পাশে হাফেজ আবুল বাশার

পবিত্র মাহে রমাদান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে অসহায় ছিন্নমূল ৩ শতাধিকের উপর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হাফেজ আবুল বাশার। 
 
বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা সদরের নিজ সরাইল গ্রামে হাফেজ আবুল বাশারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে হাফেজ আবুল বাশারের এ মহৎ উদ্যোগ'কে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা তার মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার ও তার পরিবারের জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। 
 
 এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হাফেজ আবুল বাশার বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকতে। গোপনে দান করে আমি অভ্যস্ত কিন্তু আজ সবাইকে একত্রিত করার একমাত্র উদ্দেশ্যে সকলের সাথে পরিচিত হওয়া। যেনো আগামীতে আপনাদের চাহিদা ও প্রত্যাশা বুঝে আপনাদের কল্যাণে কাজ করতে পারি। 
 
এতে, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, হাফেজ আবুল বাশার একজন মানবিক ও বিত্তশালী মানুষ হিসাবে সমাজে সুপরিচিত। সরাইলে’র এই কৃতিসন্তান বিভিন্ন সময়ে মানব সেবায় রেখে যাচ্ছেন বহু অবদান। 


সম্পর্কিত খবর