দেশের খবর

সাংবাদিক আহমেদ সাগরের মাতার মৃত্যুতে ডিআরইউর শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জিটিভি’র প্রধান বার্তা সম্পাদক আহমেদ সাগরের মাতা শাহিদা আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ সোমবার (০৫ মে) সকালে সোয়া সাতটায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বাদ জোহর আমিনবাজারের নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। 

আহমেদ সাগরের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর