রাজনীতি

সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সভা বিএনপি নেতার

পটুয়াখালীর বাউফল  প্রেসক্লাবের  বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে  সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির কেন্দ্রীয়  কমিটির সহ-দপ্তর সম্পাদক  মু. মুনির  হোসেন  বলেন।
সকল ধর্মের দল বিএনপি, বিএনপি  কোন মানুষের সাথে অবিচার করেনা। আমার দলের নেতাকর্মী যারা আছেন  তারা সকল মানুষের সথে সদাচরণ  করবেন। এমন কোন আচরণ করবেন না যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন জনগনের দাবি।
 
তিনি আরও বলেন, " আমি যদি এ আসন থেকে নমিনেশন পাই, এমপি হই, তাহলে কোন ঘুষ দুর্ণীতি করবোনা। কারো হক নষ্ট করবোনা। বাউফলের উন্নয়নে সর্বদা নিয়োজিত থাকবো।
 
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য  বলেন, আমি যখন ঢাবিতে পড়াশুনা করেছি, একটা হলের ভিপি ছিলাম তখন থেকে আমার সাংবাদিকদের সাথে সখ্যতা ছিল। আপনাদের সাথেও  আমার সখ্যতা থাকবে। আমি যদি এমপি হই তা হলে আপনাদের স্বাধীন লেখুনিতে বাধা দিবোনা। আমি দুর্নীতি  করলে আপনারা লিখবেন। আমি বাধা দিবোনা।
 
এক সাংবাদিকদের  প্রশ্নের জবাবে বিএনপি নেতা মুনির হোসেন বলেন, জনগন দ্রুত নির্বাচন  চায়। আমরাও চাই। অন্তবর্তীকালিন সরকার চাইলে আগামী ডিসেম্বরের  মধ্যে  দেশে জাতীয় নির্বাচন  দিতে পারেন।
 
বাউফল  প্রেসক্লাবের  সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত  সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহবায়ক আব্দুল গনি সিকদার, বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক  এটিএম মিজানুর রহমান। ###


সম্পর্কিত খবর