খুলনা

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

সাইবার সুরক্ষা আইনে করা সাইবার বুলিং মামলা থেকে খালাস পেয়েছেন মোংলা প্রেস ক্লাবের প্রথম কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্থানীয় সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ)।

শনিবার (১৭ অক্টোবর) বাগেরহাটের আদালত বাদী ও বিবাদীর উপস্থিতিতে মামলাটি নিষ্পত্তির ঘোষণা দেন এবং জব্দ করা মোবাইল ফোনটি রেজা মাসুদকে ফেরত দেওয়ার নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে বাগেরহাটের মোংলার ময়লাপোতা এলাকার এক নারীর পক্ষে তাঁর ভাই সাইবার সুরক্ষা আইনে এ মামলাটিায়ের করেছিলেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ সাংবাদিক রেজা মাসুদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং ৬ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্ত হন। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল শুরু থেকেই মামলাটিকে ষড়যন্তমূলক দাবি করে আসছিল।

রেজা মাসুদের দাবি, এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য তথ্য প্রকাশ করায় একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে তাঁকে এ মামলায় ফাঁসিয়েছিল। আদালত থেকে খালাস পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, কোনো ষড়যন্তই তাঁকে থামিয়ে রাখতে পারবে না এবং মাদকের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর