চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাঁটায় একজনকে বিনাশ্রম কারাদণ্ড

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে একব্যক্তিকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আবদুল মান্নান (৩৯) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সিকদারপাড়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।

 

রবিবার (১৪ জানুয়ারি) ভোরে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কলঘর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

 

তিনি বলেন, গভীর রাতে স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এ সময় একজনকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনদিন বিনাশ্রম কারাদণ্ড দিই। জনস্বার্থে বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 



সম্পর্কিত খবর