দেশের খবর

সাতক্ষীরা সীমান্তে গত এক মাসে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা বিভিন্ন সীমান্ত থেকে  গত এক মাস চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

গত (১ ফেব্রুয়ারি) থেকে ২৮ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারায়া উপজেলার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চাদুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন  সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন  সীমানৃত থেকে গত এক মাস বিজিবি সদস্যরা ৪৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যর ভারতীয় শাড়ী, ১ কাটি ৫১ লাখ ১৬ হাজার ৫৪০ টাকা মূল্যর ভারতীয় ঔষধ, ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যর ভারতীয় বোরকা, ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যর ভারতীয় মোবাইল ফোন, ১ লাখ ৮৩ হাজার টাকা মূল্যর ভারতীয় কম্বল, ২ লাখ ২০ হাজার টাকা মূল্যর  ভারতীয়  থ্রি-পিস, ৯২ হাজার টাকা মূল্যর ভারতীয় বিভিন্ন ইমিটেশন গহনা, চোরাচালানী মালামাল পরিবহনের দায় ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যর বাংলাদেশী ৩ টি ট্রাক, ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যর ১৪ হাজার বস্তা মেয়াদর্র্উত্তীন ভেজাল সার, ১ কোটি টাকা মূল্যর ২৫ হাজার মণ কাঠ ও অন্যান্য মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামালর সর্বমোট বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে তোরা কার বাড়ি যা পালিয়ে যাওয়ায় তারা তাদেরকে আটক করতে সক্ষম হননি ।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক উক্ত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা রাখা হয়েছে।

 

বায়ান্ন/প্রতিনিধি/এসএ

 

 



সম্পর্কিত খবর