দেশের খবর

সাতক্ষীরা সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরার দুটি উপজেলার বিভিন্ন সীমান্তে তোরা চালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ( বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আজ শনিবার  (১ মার্চ ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মালামাল জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি। 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যর ভারতীয় শাড়ি, ঘোনা বিওপি বিশেষ আভিযানিক দল নারানজোল নামক স্থান  হতে ৪২ হাজার ৩২১ টাকা মূল্যর ভারতীয় কম্বল ও প্রসাধনী সামগ্রী, কালিয়ানী বিওপি বিশেষ আভিযানিক দল কালিয়ানী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যর ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি বিশেষ আভিযানিক দল কামার বাড়ি নামক স্থান  হতে ১০ হাজার টাকা মূল্যর ভারতীয় আগরবাতি জব্দ করেন। এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পথৃক দুটি বিশেষ আভিযানিক দল ছবেদার মোড় ও গড়াখালি নামক স্থান  হতে ৪ লাখ ১০হাজার টাকা মূল্যর ভারতীয় শাড়ি ও ঔষধ এবং মাদরা বিওপি বিশেষ আভিযানিক দল  ভাদিয়ালী আমবাগান নামক স্থান  হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যর ভারতীয় ঔষধ জব্দ করেন। 

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৩২১ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে তোরা কারবারিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হয়নি। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে  পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর