দেশের খবর

সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার পানি উনয়ন্ন বোর্ডের বেঁড়িবাধে ভাঙন

সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার পানি উনয়ন্ন বোর্ডের বেঁড়িবাধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বেঁড়িবাধে এর প্রায় ৪০০ ফুট এলাকা জুড়ে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে কাঁচা বাজার, আল আকসা জামে মসজিদ ও গোয়ালডাঙ্গা বাজারসহ আশেপাশের এলাকা। ভাঙন আতঙ্ক বিরাজ করছে বড়দল ও খাজরা ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষর মাঝে।

জানা যায়, গতবছর মরা মরিচাপ নদী খননের পর বছর যতে না যেতেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্ন। এই মুহূর্তে বেঁড়িবাধ ভাঙন না আটকাতে পারলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরা ধান ও শত শত বিঘা জমির ক্ষেতের তরমুজসহ বহু মৎস্যঘের লানা পানিতে প্লাবিত হওয়ার আশংকা বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের নিয়ে উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন বিষয়টি জানানোর পর আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন খুবই দুঃখজনক। এই বেঁড়িবাঁধের কাজ যদি দ্রুত সংস্কার করা না হলে বড়দল ও খাজরা ইউনিয়ন পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি তিনি তার উর্দ্ধতন কর্তপক্ষের মাধ্যম সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে জরুরিভাব বাঁধ সংস্কারের   কাজ শুরু করার চেষ্টার আশ্বাস দেন।

এ ব্যাপার উপজলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে দ্রুত বেঁড়িবাধ ভাঙন এলাকায় পাঠানোর ব্যবস্থা করছি। দ্রুত বেঁড়িবাধ সংস্কার কাজের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি ।  

পানি উনয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাহী প্রকৌশলী ঢাকায় রয়েছেন। রবিবার সকাল তিনি সাতক্ষীরায় ফিরে আসবেন। আসার পর তার নির্দশনা অনুযায়ী আমরা বেঁড়িবাধ সংস্কারের ব্যবস্থা করব।  

এদিক, স্থানীয় এলাকাবাসী এব্যাপার জেলা প্রশাসক ও পাউবার নির্বাহী প্রকৌশলীকে জরুরিভাব বেঁড়িবাধ সংস্কারের পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানিয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর