জাতীয়

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার

২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে আগামী মে মাস থেকে সারাদেশে গাছের চারা লাগানো শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ তথ্য জানান।

এসময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ শেষে গার্মেন্টস সেক্টরের পর পরই কার্বন ট্রেডিংকে গুরুত্ব দিতে চায় সরকার।

 



সম্পর্কিত খবর