মহান বিজয় দিবস উপলক্ষে বৃহত্তর দশগ্রাম জনকল্যান পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের দশগ্রামবাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল রহমান এবং যুগ্ম সম্পাদক রাকিকুল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, পানসী গ্রুপের পরিচালক ও সুনামগঞ্জ জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শফিক আহমেদ, সাবেক মেম্বার মুক্তার আলী, মাষ্টার নিজাম উদ্দিন, আব্দুল মতিন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, গৌরার্ঙ্গ মোহন তালুকদার, আব্দুল্লা আল আমিন প্রমুখ।