দেশের খবর

সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ মিছিল

বিগত ১৭ বছরের শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এবং জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের হত্যার বিচার দাবিতে সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)দুপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক কমিটির সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ। সমাবেশে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের রক্তের ন্যায়বিচারের লড়াই থেমে থাকবে না। দুঃশাসনের অবসান ঘটবেই।” বিক্ষোভে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সীতাকুণ্ড বাজার মুখর হয়ে ওঠে।

 



সম্পর্কিত খবর