দেশের খবর

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

 
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি নাগরিকরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
রবিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চুনারুঘাট গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। 
 
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভিলবকসাই গ্রামের অবনী কান্ত দাসের ছেলে সমর কান্ত দাস (২৬), সুনামগঞ্জ জেলার গোযানী গ্রামের রজলাল শুক্রমনি দাসের ছেলে জহুর লাল দাস (৭১), হবিগঞ্জ জেলার মামুদপুর গ্রামের  জীবন চন্দ্র দাসের ছেলে সত্যন্দ্র দাস (৫৮) ও তার স্ত্রী লক্ষী রাণী দাস ( ৫২), মেয়ে উতোমা দাস (২২)। 
 
আটতকৃতদের চুনারুঘাট থানায় সোর্পদ্দ করা হয়েছে।
 
হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর পূর্বে ১৯ সেপ্টম্বর চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আরও ৬ বাংলাদেশিকে আটক করে বিজিবি।
 
 


সম্পর্কিত খবর