দেশের খবর

সোনাগাজীতে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে বর্নাঢ্য র‍্যালি ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিকাল চারটায় পৌর শহরের সিঙ্গারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে কৃষক সমাবেশে মিলিত হন। সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, উপজেলা কৃষকদল নেতা শেখ আনোয়ারের সভাপতিত্বে ও কৃষকদল নেতা নুর করিমের সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান। 

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁঞা।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর