রাজনীতি

হানিফের আসনে হামজা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা। এই আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
সারাদেশে জামায়াত ইসলাম ত্রয়োদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে আগেভাগেই প্রার্থী ঘোষনা করে ছিলেন। সোমবার জেলা জামায়াতের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন কে নতুন প্রার্থীর নাম ঘোষনা করেন।

সোমবার ২৫ মে জেলার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে হামজার নাম ঘোষনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হাশেম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, সারাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর নাম ঘোষনা করে আসছে। কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী ঘোষনার মাধ্যদিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন হলো। আমির হামজা দেশের মধ্যে ও আন্তর্জাতিক ভাবে পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি। অধ্যাপক ফরহাদ হুসাইন আমীর হামজাকে স্বাগতম জানিয়ে তারসাথে কাজ করার কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধঢাপক খন্দকার এ কে এম আলী মহসীন। জেলা জামায়াতের আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন  কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্র শিবিরের জেলা সভাপতি খাজা আহমেদ, শহর সভাপতি সেলিম রেজা প্রমূখ।  আমীর হামজা প্রার্থী হওয়ায় জেলার সাধারন মানুষ স্বাগত জানান ও অভিনন্দন জানান।

 
 


সম্পর্কিত খবর