জাতীয়

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানায় পিএসসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে পিএসসির পূর্ণ কমিশনের সভা ডাকা হয়। সভায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল অনুমোদন দেওয়া হয়।



সম্পর্কিত খবর