খবর প্রতিদিন

৬পরিবারের পরনের কাপড় ছাড়া কিছুই নেই, তাদের সব পুড়ে ছাই

স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার স্টেশনের কর্মীরা : কমলগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবার
মৌলভীবাজারের কমলগঞ্জে ৬ পরিবারের পরনের কাপড় ছাড়া কিছুই নেই, অগ্নিকাণ্ডে তাদের বসত ঘরসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ইং, দুপুর ১২টার সময় উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আংশিক বালিগাঁও গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, মোঃ কামাল মিয়া, রঙ্গি বিবি, হালিমা খাতুন, রুনা বেগম, মোঃ মতিন মিয়া ও মোঃ হাবিবুর রহমান। ক্ষতিগ্রস্ত তাদের দাবি আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নার চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাবিবুর রহমানের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ আহত হননি।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে তারা জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য চান।আগুন লাগার পর মুহূর্তেই ঘরের আসবাবসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পড়নের কাপড় কিছু রক্ষা করা যায়নি। সব মিলি প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।
পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ বলেন, আপাতত উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগীতা করা হয়েছে। পৌরসভা থেকে তাদের ৬ পরিবারকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, ঘটনার পর পরই তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
কমলগঞ্জ ইউএনও মোঃ জয়নাল আবেদীন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় ৫ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর