দুই দশক পর গাজীপুরে তারেক রহমান, প্রস্তুত ভাওয়াল রাজবাড়ী ময়দান
Jan 27, 2026 - Monjur Alam>
ঢাকা
দীর্ঘ ২০ বছর পর গাজীপুরে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভাকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলা ও মহানগরীর ওয়ার্ড পর্যায় থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামতে শুরু করেছে।

