একসময় টানা ব্যস্ত সময় পার করলেও মাঝে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মিম মানতাশা। সেই বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। তবে ফটো শুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও অভিনয়ে উপস্থিতি তুলনামূলক কম।
নাটক কিংবা বিজ্ঞাপন—সব কাজেই বেশ বেছে বেছে এগোন এই লাক্সতারকা।
কালের কণ্ঠের সঙ্গে আলাপচারিতায় মানতাশা বলেন, ‘শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরো বেশি ছিল। আমার কাছে কাজটা আত্মতৃপ্তির জায়গা।

তবে এখন নিজের কাজের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি বুঝতে পারছেন তিনি। তাই অভিনয়ে আরো সময় দেওয়ার পরিকল্পনাও করছেন।
এ লাক্সতারকা বলেন, ‘এখন সত্যি সত্যি কাজের সংখ্যা বাড়ানো উচিত আমার।
সম্প্রতি কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানিয়েছেন তিনি। এরমধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাবও এসেছে। যদিও সেটি প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে কোনো সিনেমার, সে বিষয়ে কিছুই বলতে চান না অভিনেত্রী।