দক্ষিণ জামালপুরের প্রাচীনতম ধর্মীয় বিদ্যাপীঠ খ্যাত কামালখান হাট ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ও উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বলদীআটা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা এবারের আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান হাট ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার মোট ৩৮ জন পরীক্ষার্থী এবারের আলিম পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ৩ জন জিপিএ-৫, ১৮ জন এ গ্রেড, ১৫ জন বি গ্রেড ও ১ জন সি গ্রেডসহ ৩৭ জন পরীক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করে। আর ১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। শতকরা পাশের হার ৯৮। অধ্যক্ষ মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী তার প্রতিক্রিয়ায় জানান, আরও বেশি সংখ্যক জিপিএ-৫ এর আশাবাদী ছিলেন। তবে করোনার কারণে শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিতে পারে নি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল লাভের জন্য সংশ্লিষ্ট সবাই বিশেষ ভূমিকা রাখবে।
অপরদিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের ঐতিহ্যবাহী বলদীআটা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার মোট ৩৮ জন পরীক্ষার্থী এবারের আলিম পরীক্ষায় অংশ নেয়। সকল পরীক্ষার্থীই বিভিন্ন গ্রেডে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি শতভাগ পাশের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে । অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন জানান, শতভাগ পরীক্ষার্থীই পাশ করেছে। তবে করোনার কারণে শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিতে পারে নি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল লাভের জন্য শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডিসহ সকলেই বিশেষ ভূমিকা রাখবে।