চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে পাড়াকর্মীদের পুষ্টি শক্তি (SQ-LNS) বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আলীকদম উপজেলা হল রুমে পাড়াকর্মীদের জন্য "পুষ্টি শক্তি (SQ-LNS)" বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ, ২০২৬ (রবিবার) টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প-২য় পর্যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, আলীকদম, বান্দরবান আর ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়।

 

জনাব শফিকুর রহমান (মাস্টার ট্রেইনার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা প্রকল্প কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম। এছাড়া ট্রেইনার জনাব এলিদাশ, এপিএম জনাব মুনমুনি চাকমা, এপিএম জনাব মোঃ সানাউল্লাহ সহ আলীকদম উপজেলার বিভিন্ন ক্লাস্টার থেকে আগত পাড়াকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণে পুষ্টি শক্তি (Small Quantity Lipid-based Nutrient Supplement, SQ-LNS) এর গুরুত্ব, শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি প্রতিরোধে করণীয়, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে পাড়াকর্মীদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।



সম্পর্কিত খবর