দেশের খবর

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে জলঢাকায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা

 

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে নীলফামারীর জলঢাকায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন  কারিগররা। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়, আর মাত্র  কয়েকদিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। আর এই শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জলঢাকায় প্রতিমা  তৈরিতে ব্যস্থ সময় পার করছে কারিগররা। দিন রাত  ঘাম ঝরানো পরিশ্রম করে তৈরি করা হচ্ছে দূর্গা প্রতিমা। মাটি, খড় এবং শুতলি, কাঠের  সাহায্যে বিভিন্ন  ডিজাইন ও কারুকার্য্য দিয়ে এক একটি মন্দিরে তৈরি করা হচ্ছে ভিন্ন রকম প্রতিমা । আর এই সব ডিজাইনের উপর ভিত্তি করে  মুজুরি নিচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। এ বিষয়ে  কয়েকজন প্রতিমা তৈরির কারিগর বলেন এবছর আমরা  প্রতিমা তৈরিতে ন্যায্য মূল্য পাচ্ছি  না ,  যে দামে আমরা প্রতিমা তৈরির  কাজ হাতে নিয়েছি তাতে আমাদের ক্ষতি হচ্ছে বেশী। কারন হঠাৎ করে বন্যা ও বৃষ্টি  হওয়াতে প্রতিমা তৈরির  প্রধান উপাদান মাটি পাওয়া যাচ্ছে না,আর মাটি পাওয়া গেলেও দাম একটু বেশী এবং  রং এর  দাম ও বেশি  এর সাথে  প্রতিমার সৌন্দর্য্যের জন্য  যে উপকরন গুলো ব্যবহার করা হয় তারও দাম বেশি । এবিষয়ে উপজেলা  পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন এবছর জলঢাকায় উদযাপিত হতে যাওয়া  দূর্গা পূজার মন্দিরের  সংখ্যা  সঠিক বলতে পারছি  না ৩/৪ দিন পর তথ্য হাতে আসলে আমরা বিস্তারিত জানাতে পারবো এদিকে থানা পুলিশের অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন  বলেন,  জেলা পুলিশ সুপার নির্দেশনায় শারদীয় দূর্গা পূজার উৎসব কে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন  করতে  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্তক্য রাখা  হয়েছে।

 



সম্পর্কিত খবর