রাজশাহী

রাণীনগরে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবদুল্লাহ (৩৫) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ উপজেলার চকাদিন গ্রামের মজনু হোসেনের ছেলে। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, গাঁজা সেবন করে মাতাল অবস্থায় লোকজনকে অতিষ্ঠ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার চকাদিন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবদুল্লাহকে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে ধরা হয় এবং তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আবদুল্লাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে আরও ১০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উদ্ধার করা গাঁজা আগুনে পুড়িয়ে ফেলা হয়। দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মো. রাকিবুল হাসান।

 


সম্পর্কিত খবর