টপ নিউজ

আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ‎রাজধানীর মিরপুর-১ নম্বরে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় দুই হাজার দোকান সরানো হয়েছে। ‎আজ দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১ নম্বরের শাহ আলী মাজার, শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্স, ছিন্নমূল মার্কেট, ফেয়ার প্লাজা, মুক্তিযোদ্ধা মার্কেট, বাগদাদা ও সনি হল পর্যন্ত সড়ক ও ফুটপাত থেকে দোকান সরানো হয়েছে। এ সময় অভিযান পরিদর্শনে আসেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

 

‎অভিযানে দোকান সরিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফুটপাতে দোকান থাকা এক কাপড় ব্যবসায়ী বলেন, ‘আমি কাপড়ের ব্যবসা করি। কিন্তু এখন কী করব, জানি না। আমাদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপর সরানো উচিত। আমরা কাজ করে খাই।’ অভিযান পরিদর্শনের পর ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আজ শুধু ফুটপাত উচ্ছেদের অভিযান নয়।

 

 

আমি বারবার বলেছি, ঢাকা শহরের যেসব জায়গায় এ ধরনের জঞ্জাল রয়েছে এবং যেগুলো আমার প্রিয় নগরবাসীর হাঁটাচলায় বাধা সৃষ্টি করছে, প্রতিটি জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রতিটি জায়গার ফুটপাত দখলমুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে মিরপুর এলাকার বাসিন্দা এবং মিরপুর ১ নম্বর, শাহ আলী, দারুসসালাম, মিরপুরসহ আশপাশের থানা ও ওয়ার্ডের নগরবাসী একটি চাহিদা ও অধিকার থেকে বঞ্চিত ছিলেন। মিরপুর ১ নম্বরে অবৈধভাবে হকাররা রাস্তা ও ফুটপাত দখল করে নিজেদের মতো করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এই হকাররা শুধু গত এক-দুই বছর ধরে এখানে ব্যবসা করছেন না; ফ্যাসিবাদী আমল থেকেই তারা এখানে অবৈধভাবে ব্যবসা করে আসছেন।

 



সম্পর্কিত খবর