জাতীয়

ইসলামাবাদে খালেদা জিয়ার শোক বইতে সই করলেন ইসহাক দার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে রাখা শোক বইতে সই করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (৩ জানুয়ারি) পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে সই করেন।

বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তিনি আসেননি।

 
তার পরিবর্তে ঢাকায় জানাজায় অংশ নিতে আসেন জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

 

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় অংশ নেন ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন  পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

 



সম্পর্কিত খবর