দেশের খবর

ইয়াবা- ক্রিস্টাল আইচ সহ কুয়াকাটায় চার যুবককে আটক

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা ও ইয়াবা তৈরীর সরঞ্জাম ক্রিস্টাল আইসসহ চার যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে প্রেসব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ। আটককৃতরা হলেন, রাসেল মল্লিক (৩২), পিতা:  মতিন মল্লিক, আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক, রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)। এরা প্রত্যেকেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটা একটি আবাসিক হোটেলের বয় হিসাবে কাজ করছে।  
 
প্রেসব্রিফিং এ জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার  যুবককে আটক করে তারা। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকা। এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের টার্গেট করে এরা বিভিন্ন সময় মাদকসাপ্লাই করে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


সম্পর্কিত খবর