দেশের খবর

কক্সবাজারে মেরিনড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক নিহত

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পর্ল মেগরেইন (৪৯) নামে এক অস্ট্রেলিয়ান নাগরিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া সততা হ্যাচারী ও বেলি হ্যাচারী মাঝামাঝি এ ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ব্যক্তি একটি ভাড়া করা মোটরসাইকেল নিয়ে মেরিনড্রাইভ সড়কে চলাচল করছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। এসময় আরও একটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ইনানী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক শাহজাহান জানিয়েছেন, নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বায়ান্ন/প্রতিনিধি/একে

 



সম্পর্কিত খবর