দেশের খবর

উপনির্বাচনে জামানত হারানো আব্দুল হামিদ আবারও পেলো জাপা'র মনোনয়ন

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল–আশুগঞ্জ) থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন দলটির কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্দুল হামিদ ভাসানী। 

 

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 

 

এডভোকেট আব্দুল হামিদ ভাসানী গত ৫ ই নভেম্বর অনুষ্ঠিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে অংশ নিয়ে ৩ হাজার ১৮৬ ভোট জামানত হারান। 

 

জামানত হারানো আব্দুল হামিদ আবারও লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিবে এমন সংবাদে সরাইল আশুগঞ্জে চলছে আলোচনা সমালোচনা। 

 

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফশিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

 

এছাড়া, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনি প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

 



সম্পর্কিত খবর