দেশের খবর

এইচএসসিতে সানাকইর আইডিয়াল কলেজের চমকপ্রদ ফলাফল

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকইর আইডিয়াল কলেজের পরীক্ষার্থীরা এবারের এইচএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল লাভ করেছে। এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে ৮ জন জিপিএ-৫সহ ৭৭ জন পরীক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। আর ১৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। শতকরা পাশের হার ৮৪.৬২। অধ্যক্ষ আনোয়ার হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, করোনার কারণে শিক্ষার্থীরা লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে। তা না হলে আরও ভালো ফলাফল করত তারা। মফস্বল এলাকার কলেজ ও শিক্ষার্থী হিসেবে ফলাফল তুলনামূলক অনেক ভালোই হয়েছে। ভবিষ্যতে ফলাফল যাতে আরও ভালো হয়, তার জন্য সংশ্লিষ্ট সবাই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 



সম্পর্কিত খবর