বিনোদন

করণ জোহরের বিরুদ্ধে নকলের অভিযোগ

নতুন বিতর্কের কেন্দ্রে বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা তাঁর ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল করার অভিযোগে করণ জোহর ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া এলএলপি-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

 

নীরজ ঘেওয়ান পরিচালিত এবং ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত একই নামের সিনেমাটি ঘিরেই এই অভিযোগ। শিগগিরই তিনি বম্বে হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছেন বলে জানা গেছে।

 

 

ভারতীয় এক সংবাদ সংস্থাকে পাঠানো ই-মেইলে পূজা জানান, আদালতে যাওয়ার আগে তাঁর আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। 

 

ছবির নির্মাতাদের দাবি, কাহিনিটি সাংবাদিক বশারত পীর-এর ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।

 

তবে পূজার বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, “আমার উপন্যাস এবং ছবিটির বিষয়বস্তু—দুটিই ২০২০ সালের কোভিড-পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত।

 



সম্পর্কিত খবর