মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে ফাতেমা (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মোঃ আল আমিন সরদারের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ফাতেমা সবার চোখ ফাঁকি দিয়ে একা খেলতে গিয়ে তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষন শিশু ফাতেমাকে না দেখে তার মা সোনিয়া বেগম খোঁজাখুজি শুরু করে। পরে পাশের বাড়ির এক ছেলে ফাতেমাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ফাতেমার মা সোনিয়া বেগমকে ডাক দিলে তিনি গিয়ে পানি থেকে ফাতেমাকে উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক।