চট্টগ্রাম প্রতিদিন

কুতুবদিয়ায় বজ্রপাতে নিহতদের পরিবারকে সহায়তা দিলেন ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা

কুতুবদিয়ায় বজ্রপাতে নিহত দুই জেলের পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।  দু'পরিবারের কাছে নগদ ১০ হাজার টাকা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহায়তা দিয়েছেন তিনি। 
 
গত রবিবার সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়া গ্রামে সমুদ্র সৈকতে নৌকা মেরামতের সময় বজ্রপাতে নিহত হয়ে ছিলেন মো. জাকের উল্লাহর ছেলে ইমতিয়াজ (২৫) ও দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং কাঁচা এলাকার মো. ছাবের আহমেদের ছেলে মো. করিম (৩৫)।
 
এ ঘটনায় সোমবার দুপুরে নিহতদের পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করেছেন।  এসময় দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
 
 


সম্পর্কিত খবর