জাতীয়

খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩ দশমিক ৮০ শতাংশ

ছবি: সংগৃহীত

মাসে মাসে বাড়ছে মূল্যস্ফীতি। এতে করে জনজীবনে প্রতিনিয়ত বাড়ছে দুর্দশা। চলতি বছরের শেষের আগের মাস নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশ হয়েছে, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। 

আর গত মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে, যা এক মাস আগে ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

এছাড়া নভেম্বরে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে নগর এলাকায় ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ।

বায়ান্ন/এমএমএল/একে

 



সম্পর্কিত খবর