খবর প্রতিদিন

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

 

সিলেটের গোলাপগঞ্জে খাম্বায় উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (২৮) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া তলাহাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহাদাত হোসেন ফেনির সোনাগাজি থানার মৃত নুরুল হকের পুত্র। সে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

 

জানা যায়, রোববার দুপুরে ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া তলাহাল গ্রামে জয়নাল মিয়ার বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এসময় লাইনম্যান শাহাদাত হোসেন বিদ্যুতের তার জোড়া দিতে খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতায় তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম। তিনি বলেন, লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 



সম্পর্কিত খবর