এক কাপ চা দিয়ে দিন শুরু করা অনেকেরেই নিত্যদিনের অভ্যাস। বেশিরভাগ মানুষ খুব আনন্দের সঙ্গে চা উপভোগ করেন। তবে চায়ের স্বাদ বা পছন্দ মানুষভেদে ভিন্ন হতে পারে। অনেকেই দিনে ১-২ কাপ চা পান করেন।
আবার কেউ কেউ ৮-১০ কাপ চা পান করেন।
শীতের সকাল হোক বা সন্ধ্যার হালকা ঠাণ্ডায়, চা-প্রেমীদের কাছে এক কাপ গরম চায়ের মতো সুখের আর কী হতে পারে? চা শুধু স্বাদ ও উষ্ণতাই দেয় না, ক্লান্তি দূর করতে এবং মেজাজ উন্নত করতেও কাজ করে।
সকালে চা পান করা একটি সাধারণ অভ্যাস। কেউ কেউ খবরের কাগজ পড়তে পড়তে চা খেতে পছন্দ করেন, আবার কেউ ঘুম থেকে উঠেই বিছানায় চা চান।
কিন্তু আপনি কি জানেন, সকালে খালি পেটে চা পান করা ক্ষতিকর হতে পারে?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস)-এর পরিচালক এবং লিভার বিশেষজ্ঞ ডা. শিবকুমার সারিন সকালে চা পানের অভ্যাসকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বর্ণনা করেছেন। তার মতে, প্রত্যেক চা প্রেমীর এটা জানা জরুরি, কেন এটা হয় এবং খালি পেটে চা পানের পার্শ্বপ্রতিক্রিয়া কী কী।
অভ্যাসবশত চা পান
চা পানের অভ্যাসকে একটি ঐতিহ্যবাহী অভ্যাস আখ্যা দিয়ে ডা. সারিন বলেন, ‘অনেকেই চা পান করেন কারণ তাদের মা-বাবা করতেন। অর্থাৎ, তাদের প্রয়োজন নেই, কিন্তু বাড়িতে অভ্যাস আছে বলে তারা চা পান করেন।
সকালে চা পানের অভ্যাস শরীরের প্রাকৃতিক হজম প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’
‘আসলে, আপনার বাবা-মা চা খেতেন, কারণ বাড়ি ছোট ছিল। রাস্তায় না গেলে তাদের পেট পরিষ্কার হতো না। তাই, এখন আপনাকে সেই অভ্যাস পরিবর্তন করতে হবে। যদি আপনার বাড়িতে জায়গা থাকে, তাহলে স্কিপিং করুন এবং কিছু ব্যায়াম করুন, যাতে সঠিকভাবে পেট পরিষ্কার হয়।