চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদের বার্ষিক সাধারণ সভা ০৩/০৯/২০২৫ইং তারিখে আদালত ভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট অজিত নারায়ণ অধিকারী, সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট দিনমণি দে, সাবেক সভাপতি এডভোকেট নিখিল ঘোষ, সাবেক সভাপতি এডভোকেট চন্দন তালুকদারসহ পরিষদের বিভিন্ন স্তরের অসংখ্য সদস্যবৃন্দ। সভায় ২০২৪-২০২৫ইং সালের বিদায়ী সভাপতি এডভোকেট লিটন কান্তি শূর, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জিত কুমার চৌধুরী এবং সমন্বয়কারী এডভোকেট রূপক কুমার ঘোষ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
পরবর্তীতে ২০২৫-২০২৬ইং সালের কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট প্রদীপ কুমার দত্ত। এ প্রস্তাবকে সমর্থন করেন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট তরুণ কান্তি দেব, এডভোকেট চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক দুলাল কুমার দেবনাথ, ধৃতিমান আইচ এবং সাবেক সমন্বয়কারী দিপক নাথ ও রূপলাল পালসহ উপস্থিত সকল সদস্য।
সবশেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ইং সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়ঃ
সভাপতি : এডভোকেট শিপন কুমার দে
সাধারণ সম্পাদক : এডভোকেট রঞ্জিত কুমার চৌধুরী
সমন্বয়কারী : এডভোকেট রূপক কুমার ঘোষ ও এডভোকেট রত্না নাথ
সভাপতির অনুমোদনক্রমে বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।