রাজনীতি

চাঁদপুরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাঁদপুর কৃষক দল আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। 

কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহা. এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট সলিমুল্লা সেলিম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফেরদৌস পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী।

এসময় কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান আলি স্কুল মাঠে গিয়ে মিছিলটি সমাপ্ত করেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর