চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নোবিপ্রবির দুই ছাত্রীর সাফল্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হয়ে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২-১ সেটে জয় অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বিজয়ী শিক্ষার্থীরা হলেন নোবিপ্রবির পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার এবং সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারা সাদিয়া নূর।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) এক অভিনন্দন বার্তায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবির শিক্ষার্থীদের ক্রীড়ানৈপুণ্য, আত্মবিশ্বাস ও সাফল্যের জন্য সাধুবাদ জানান। উপাচার্য আশা প্রকাশ করেন, তাঁদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে। তিনি আগামী দিনেও তাঁদের সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ২৩ থেকে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।



সম্পর্কিত খবর