খুলনা

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’। বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহা. মোজাম্মেল করিম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মাহবুবা আখতার তাবীয়া, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



সম্পর্কিত খবর