খুলনা

ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন

ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালের আয়োজনে সোমবার সকালে হাসপাতাল চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও ম্যাটস শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজনের জীবন বাঁচাতে পারে। পাশাপাশি মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও অন্যের পৃথিবী দেখার সুযোগ তৈরি করা সম্ভব।” এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

 


সম্পর্কিত খবর