টপ নিউজ

টানা পতনের পর কিছুটা বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দর কিছুটা বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন দাম নির্ধারণের আগে প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা দরে বিক্রি হচ্ছিল মূল্যবান ধাতুটি।

 

এর আগে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ২,৩৪,৮৫৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২,২৪,১৮২ টাকা, ৮ ক্যারেট প্রতি ভরি ১,৯২,১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি ১,৫৬,৪৭৩ টাকা নির্ধারণ করা ছিল। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হয়ে চূড়ান্ত ক্রয়মূল্য আরও বাড়বে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৩০ টাকা। এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যরেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়।

 

এর আগে গত ২৭ মার্চ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়। প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

 



সম্পর্কিত খবর