জাতীয়

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭০৮

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু জ্বরে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৪১ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৯ হাজার ৩৮৮ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৪ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৩৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন, ঢাকার বাইরের চারজন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আক্রান্ত হওয়া দুই লাখ ৬৯ হাজার ৩৮৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৭৫৬ জন আর ঢাকার বাইরের এক লাখ ৭০ হাজার ৬৩২ জন।

 

একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬১ হাজার ৫৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ১৬৩ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৬৫ হাজার ৪২১ জন।



সম্পর্কিত খবর