জাতীয়

ঢামেক হাসপাতাল থেকে অর্ধশতাধিক দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক নির্মুলের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এসময় অর্ধশতাধিক দালালকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে তাদের আটক করে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল। 

যাচাই-বাছাই শেষে সবাইকে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

এর আগে, গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জন দালালকে আটক করেছিল যৌথবাহিনী।

বায়ান্ন/আরএইচ/পিএইচ



সম্পর্কিত খবর