বিনোদন

তুমুল সমালোচনার মুখে নায়িকা

মুক্তির পর থেকেই একের পর এক কারণে আলোচনায় যশের বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’। ছবিটি নিয়ে দর্শকদের একাংশের অসন্তোষের মধ্যেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী রুক্মিণী বসন্ত।

 

যশের সঙ্গে তাঁর একটি ‘সাহসী’ দৃশ্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা।

২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘টক্সিক’। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’–এর পর চার বছর বিরতি দিয়ে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন দক্ষিণী তারকা যশ। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে গোয়াকে ঘিরে।

পর্তুগিজ শাসনামলের পটভূমিতে নির্মিত ছবিতে যশকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।

সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

মুক্তির পর থেকেই রুক্মিণীর একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। দৃশ্যটি নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে ছবির চিত্রনাট্য ও দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

 



সম্পর্কিত খবর